আসসালামু আলাইকুম, গত ১৬ অগাস্ট ২০২৬ রবিবার “A National program to alleviate Corneal Blindness in Bangladesh” প্রোগ্রামের আওতায় রংপুর মেডিকেল কলেজে “Training with eye recovery wet lab” অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৪৫ জন রেজিস্টেশন করলেও ৪০ জন প্রশিক্ষণার্থী সারাদিনব্যাপী প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন ।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, রংপুর জোনের সভাপতি
অধ্যাপক ডা. রিপন সরকারের সভাপতিত্বে প্রোগ্রামেরটি উদ্বোধন করেন অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।এতে রংপুর মেডিকেল কলেজ সন্ধানী ইউনিট, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির রংপুর জোন, অফথামুলজি ডিপার্টমেন্ট, রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আন্তরিকতা ছিল অসাধারণ।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষ থেকে প্রোগ্রামটি তদারকি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক কাশেম। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন
ডা. মোহাম্মদ মনির হোসেন
মহাসচিব
অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী
সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য – ১
ডা. মোঃ সাইদুর রহমান
সাবেক মহাসচিব ও সহ- সভাপতি
ডা. মোঃ আরাফাত রহমান পাভেল
প্রচার ও প্রকাশনা সম্পাদক
অধ্যাপক ডা. সালাহ্ উদ্দিন আল আজাদ
গণযোগাযোগ সম্পাদক এবং
ডা. এস এম শাহরিয়ার রিজভী
কেন্দ্রীয় কাউন্সিলর। রোটারি ক্লাব অফ ঢাকা সেন্ট্রালের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন
পিডিজি শ্যাম শওকত হোসেন এবং
রোটা. মিজানুর রহমান ভূইয়া।
রংপুরের যে সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন
ডা. মো. জহুরুল হক
বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ; উপাধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ
ডা. মোফাজ্জল হায়দার সিদ্দিকী
সাধারণ সম্পাদক, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, রংপুর জোন
সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ
ডা. কামরুন নাহার জুঁই, উপদেষ্টা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ
ডা. মঞ্জুরুল করিম প্রিন্স অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন বিভাগ; উপদেষ্টা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ
ডা. নুরুল হাসান বাবু
উপদেষ্টা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট
ডা. তাপস ঘোষ
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও, রেসপিরেটরি মেডিসিন বিভাগ; উপদেষ্টা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ
ডা.রাকিবুল ইসলাম
উপদেষ্টা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ
ডা. প্রদীপ কুমার রায়
সভাপতি, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট
ডা. মায়িশা ফারজানা মৌ, সাধারণ সম্পাদক, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট।
অনুষ্ঠান শেষে সবাই অনুষ্ঠানের সার্বিক সফলতায় আনন্দ প্রকাশ করেন এবং আরো প্রোগ্রাম করার আহ্বান জানান।