আজ ০৩/০৮/২০২৬ তারিখ, সোমবার গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায় টেংরার বেকাশাহরাস্হ “মুসলিম হ্যান্ডস গুলজার বাহার -খানম (রহ.) স্কুল অফ এক্সিলেন্স”-এ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৩৬৭ জন শিক্ষার্থীকে সেবা প্রদান করা হয়। একই সাথে সন্ধানী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালিত হয়। ২৩০ জনের ব্লাড গ্রুপিং করা হয়। মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সাদেকুল বাশার বাদল, সাংগঠনিক সম্পাদক ইবনুল আলা সাগর, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনা বাংলাদেশের হেড অফ প্রোগ্রাম জনাব নেলসন সমীরণ হালদার সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দের অংশ গ্রহণ ছিল প্রাণবন্ত। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সন্ধানীর সাথে মরণোত্তর চক্ষুদানে MOU মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।