অদ্য ২২/০৭/২০২৬ তারিখ, বুধবার ঢাকা মহনগরীর গেন্ডারিয়া মেইল ব্যারাক পুলিশ লাইনস্হ “ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল-টিডিএস, ঢাকা”-এ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং মরণোত্তর চক্ষু দানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী
সাবেক সভাপতি,
ডা. মোহাম্মদ মনির হোসেন
মহাসচিব,
ডা. সাইদুর রহমান খান
সহ-সভাপতি এবং
ডা. সুবীর চন্দ্র দাস
কেন্দ্রীয় কাউন্সিলর, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
১১৮ জন পুলিশ সদস্যকে চক্ষু চিকিৎসা সেব প্রদান করা হয়।
মরণোত্তর চক্ষুদানের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। প্রতিষ্ঠানের প্রধান এবং পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সহিত আলোচনাও অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।