০৫/০৯/২০২৬ তারিখ, শনিবার সমিতির কেন্দ্রীয় কাউন্সিলর সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সাফায়াত কামাল -এর সার্বিক তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার খাড়েরাস্হ “খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়” -এ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃমোঃ জহিরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল নোয়াখালী মেডিকেল কলেজ। অত্র অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ আব্দুল হাই , সাবেক প্রধান শিক্ষক, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্য বৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম সকাল ৯:০০ হতে কোন প্রকার বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলতে থাকে। মোট ৫০০ জন রোগীকে বিনামূল্যে পরামর্শ, চশমা, এবং ঔষধ প্রদান করা হয়েছে এবং ৪৫ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

অতিথি এবং রোগীদের মধ্যে মোট ২৫০ টি মরণোত্তর চক্ষুদানের কার্ড বিতরণ করা হয়।